আক্তারুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক সকলের পরিচিত মুখ শিমুল হোসেনতার মোরগ প্রতিকে গনজোয়ার সৃষ্টি করেছেন বলে তিনি জানান। গতকাল সোমবার তিনি সকাল থেকে রাত অবধি ব্যাপকগণসংযোগ করেন। তিনি আরো জানান তার জীবনে কিছু চাওয়া পাওয়ার নেই। একটাই চাওয়া আমৃত্যু মানুষের কল্যানে গ্রামের মানুষের পাশে থেকে কাজ করা। সমাজের উন্নয়নে ভূমিকা রাখা। মেম্বর হয়ে জনগনের খাদেম হয়ে থাকতে চান। শিমুল হোসেন বলেন তিনি বিপুল সাড়া পাচ্ছেন এ নির্বাচনে। এবং তিনি বিপুল ভোট পেয়ে নির্বাচিত হবেন বলেও আশাবাদ ব্যাক্ত করেন। প্রসঙ্গত উক্ত ওয়ার্ডে 3জন প্রতিদ্বন্দী করছেন।