কার্পাসডাঙ্গা অফিসঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার অন্তভুক্ত নাটুদহ ইউনিয়নে আবারও শফিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এদিকে নতিপোতা ইউনিয়নে আ.লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইয়ামিন আলী আনারস প্রতীক পদে নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত লাভ করেছেন । কঠোর নিরাপত্তার মধ্যেদিয়ে শনিবার ১০ অক্টোবর সকাল ৯ টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকেল ৫ টা পর্যন্ত। নাটুদহ ইউনিয়নে মােট ভােটার ১৪ হাজার ৮২৬ জন । এরমধ্যে পুরুষ ভােটার ৭ হাজার ৩’শ ৭৫ জন ও মহিলা ভােটার ৭ হাজার ৪’শ ৫১ জন । এ ইউনিয়নে ৯ টি ভােট কেন্দ্রে ভােট গ্রহণ অনুষ্ঠিত হবে। নাটুদহ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা ৬ জন প্রার্থীর মধ্যে নৌকা প্রতিকের প্রার্থী শফিকুল ইসলাম ইসলাম শফি ৪ হাজার ৬২ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আনারস প্রতিকের সতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) আব্দুল হালিম পেয়েছেন ৩ হাজার ৩৫৭ ভোট। এ ছাড়া ধানের শীষ প্রতিকের প্রার্থী আমির হোসেন মাস্টার পেয়েছেন ৩০১ ভোট, অটোরিক্সা প্রতিকের সতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) ইয়াচনবী পেয়েছেন ২ হাজার ৬৩৪ ভোট, মোটরসাইকেল প্রতিকের (বিএনপির বিদ্রোহী প্রার্থী) ফজলুল হক পেয়েছেন ১ হাজার ৮৩৯ ভোট এবং টেবিলফ্যান প্রতিকের প্রার্থী চারুলিয়া গ্রামের আমিনুল ইসলাম মোক্তা পেয়েছেন মাত্র ১৯২ ভোট। এ ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদের ১২ জন ও সাধারণ সদস্য পদের ২৯ জন প্রার্থী রয়েছেন।

অপর দিকে নতিপােতা ইউনিয়নে মােট ভােটার ১৫ হাজার ১২৭ জন । এরমধ্যে পুরুষ ভােটার ৭ হাজার ৫’শ ৭ জন ও মহিলা ভােটার ৭ হাজার ৬’শ ২০ জন । এ ইউনিয়নে ১০ টি কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভােট গ্রহণ চলে। নতিপোতা ইউনিয়নে আনারস প্রতিকের সতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) ইয়ামিন আলী ৫ হাজার ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম মোটরসাইকেল প্রতিকের প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) হাজি রবিউল হাসান পেয়েছেন ৩ হাজার ৩৪৩ ভোট। এ ইউনিয়নে ধানের শীষ প্রতিকের প্রার্থী মনিরুজ্জামান মনির পেয়েছেন ৯৭১ ভোট। এ ছাড়া নৌকা প্রতিকের প্রার্থী আজিজুল হক আজিজ পেয়েছেন ৩ হাজার ১৭২ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত হাতপাখা প্রতিকের প্রার্থী মোশারফ হোসেন পেয়েছেন মাত্র ১৫৫ ভোট। এছাড়া নতিপােতা ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদের ১১ জন ও সাধারণ সদস্য পদের ২৭ জন প্রার্থী রয়েছেন।

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক দুটি ইউনিয়নের বেশ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শণ করেন। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার এমএজি মোস্তফা ফেরদৌস। উল্লেখ্য, গত ২৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করােনা ভাইরাস মহামারীর কারণে ভােটের সপ্তাহ খানেক আগে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন । পরে গেল ১৩ সেপ্টেম্বর ওই দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তারিখ ঘােষনা করে গণ বিজ্ঞপ্তি জারি করেন রিটার্নিং কর্মকর্তা । করোনা ভাইরাস মহামারীর কারণে স্থগিত হওয়া এ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করতে মাঠে কঠোর অবস্থানে ছিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
