দামুড়হুদা থানার সীমান্তবর্তী থেকে ৪’শত ২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী হাসান মুন্সী আটক
Reporter Name
/ ১৭৪
বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম :
রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ০২:৪২ অপরাহ্ন
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদকঃ ঝিনাইদহ র্যাবের অভিযানে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা-দর্শনা এলাকা হতে ৪’শত ২ বোতল ফেন্সিডিলসহ হাসান মুন্সি (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাব-৬ এর অভিযানিক দলের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করে দামুড়হুদার ঝাঝাডাঙ্গা গ্রামের আব্দুর রহমান খোকনের বাড়ির পাশ থেকে ৪’শত ২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী হাসান মুন্সিকে গ্রেফতার করা হয়।মাদক ব্যবসায়ী হাসান মুন্সি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মদনা পশ্চিমপাড়া গ্রামের খালেক মুন্সির পুত্র বলে যানাজায়।