জাগো দেশ,প্রতিবেদনঃ ভালো কাজের লোভে অবৈধ ভাবে ভারতে আটক হয়ে ৩ বছর জেল খাটার পর ৪ বাংলাদেশী যুবককে বেনাপোল স্থলবন্দরে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর ) বিকাল ৪ টার সময় কাগজ পত্রের সকল আনুষ্ঠানিকতা শেষে ভারতের হরিদাসপুর বিএসএফ বেনাপোল চেকপোস্ট বিজিবির হাতে তাদেরকে তুলে দেয়। ভারত থেকে বাংলাদেশে ফেরত আসা বাংলাদেশি যুবকরা হলো, ফরিদপুর জেলার ভাঙ্গা থানার হামিরবি গ্রামেগ্রামেরর লিয়াকত আলীর ছেলে আসাদুল (২২), নবাব আলীর ছেলে আরিফ খান (২৪), জিন্নাত আলীর ছেলে পয়সা খান (২৯) ও সাত্তার মিয়ার ছেলে জাহিদ (২৩)। ফেরত আসা জাহিদ জানান, ভারতে ভালো কাজের কথা বলে তাদের এলাকার মুজিদ নামে এক দালাল প্রতি জনের কাছ থেকে ৩০ হাজার করে টাকা নিয়ে অবৈধভাবে ভারতে নিয়ে যায় । ভারতে আসার পর দালাল তাদের কলকাতা স্টেশনে নিলে সেখানে কর্তব্যরত পুলিশ তাদের আটক করে জেল হাজতে প্রেরণ করে। বিভিন্ন মেয়াদে জেল খেটে ৩ বছর পর আজ বেনাপোল দিয়ে দেশে আসতে পেরেছি । ঘটনায় সত্যতা জানতে চাইলে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পে কোম্পানি কমান্ডার সুবেদার বাকী বিল্লাল জানান, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তাদেরকে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফেরত আনা হয়েছে। পরে তাদেরকে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছেন । বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই শাহীন জানান, ভারত