হাফিজুর স্টাফ রিপোর্টারঃ মাদক ছাড়ো নতুবা এলাকা ছাড়, চুয়াডাঙ্গা জেলায় রুখে দাও মাদকের আগ্রাসন -স্লোগানের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের মাদক নির্মূলে নিরবচ্ছিন্নভাবে চুয়াডাঙ্গা থানা এলাকাব্যাপী কঠোর অভিযানের ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ ওসি আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে চুয়াডাঙ্গা থানা ও সদর পুলিশ ফাঁড়ির সমন্বয়ে একটি চৌকস টিম সোমবার (২৭ জুলাই) দিনব্যাপী চুয়াডাঙ্গা সদর থানাধীন মাখালডাঙ্গা সহ পৌরসভার বিভিন্ন স্থান হতে অভিযান চালিয়ে ১ মোঃ রাজিব হোসেন(২৭), পিতা-মোঃ গোলাম হোসেন, সাং-মাখালডাঙ্গা, থানা ও জেলা-চুয়াডাঙ্গা ২। লিখন(২০), ৩। মোঃ নয়ন হোসেন(২৬), পিতা-নওশাদ আলী, উভয় সাং-জিনতলা মল্লিকপাড়া, ৪। মোঃ নাইম হোসেন(২৪), পিতা- আব্দুর রাজ্জাক, ৫। মোঃ বিপ্লব হোসেন(১৯), পিতা-মনি, উভয় সাং-সাতগাড়ী, ৬। মোঃ রুবেল(২০), পিতা-মোঃ চান মিয়া, সাং-বাগানপাড়া, সর্ব থানা ও জেলা-চুয়াডাঙ্গা, ৭। মোঃ সোহেল হোসেন(১৬), পিতা-আসকার আলী, সাং-কাঠাল পোতা, থানা ও জেলা-মেহেরপুর, ৮। মোঃ ইমারুল ইসলাম(৩৫), পিতা-সলিম মোল্লা, সাং-তালবাড়ীয়া খালপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদের হাতেনাতে ভারতীয় আমদানি নিষিদ্ধ কোডিন জাতীয় দ্রব্য ১০ (দশ) ফেনসিডিল, ১৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হচ্ছে।