ষ্টাফ রিপোর্টারঃ সজীব ওয়াজেদ জয় পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে জাঁকজমক পূর্ন ভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর সু-যোগ্য পূত্র সজীব ওয়াজেদ জয়- এর ৫০ তম জন্মদিন পালিত। গতকাল সোমবার বিকাল ৩ টার সময়, চুয়াডাঙ্গা শহরের আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সজীব ওয়াজেদ জয় পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে সজীব ওয়াজেদ জয়ের ৫০ তম জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়। ডিজিটাল সোনার বাংলা গড়ার রূপকার মাননীয় প্রধানমন্ত্রী সেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল ভাবনাক সামনে রেখে বক্তব্য রাখেন সজীব ওয়াজেদ জয় পরিষদের জেলা কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ ফকরুল ইসলাম, সিনিয়ার সহ সভাপতি মোঃ আয়নাল হক, সহ সভাপতি মোঃ শাহীন উদ্দীন ও সাংবাদিক আলী আজগর সোনা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মোঃ আরিফুল ইসলাম মল্লিক সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন তালুকদার, দপ্তর সম্পাদক শফি কামাল তথ্য বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আাশাদুল, মোঃ জহিরুল ইসলাম জহির, দপ্তর সম্পাদক মোঃ আনিসুজ্জামান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোছাঃ সারমিন খাতুন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ তহিদুল ইসলাম, সদস্যবৃন্দ নাজমা জামান, মোঃ বিল্লাল হোসেন সহ আরও অনেকেনেতৃবৃন্দ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত করে সজীব ওয়াজেদ জয়ের ৫০ তম জন্মদিনের কেক কাটা হয়। উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকার মানুষের মাঝে মিষ্টি ও কেক বিতরন, করোনাভাইরাস সচেতনতায় মাস্ক বিতরন, বিভিন্ন প্রকার ফলজ ও ঔষধি গাছের চারা বিতরন করা হয়।