বুধবার, ২৯ জুলাই ২০২০, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী ঝাটিক অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক জীবননগর সাংবাদিক এ,আর ডাবলুর পুত্রের জন্মদিন পালন জীবননগরের উথলীতে রাবা ফাউন্ডেশন এন্ড গ্রন্থাগারের শুভ উদ্বোধন গাংনীতে কফি হাউসে বসে পরকীয়া প্রেমিকার সামনে সেনা সদস্যের আত্মহত্যার নাটক মেহেরপুরে পুলিশ সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ মেহেরপুরে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযোগ ১০ পিচ ইয়াবাসহ ছোট বাবু আটক মেহেরপুরের কামদেবপুরে মানসিক ভারসাম্যহীন মায়ের আঘাতে মেয়ের মৃত্যু মেহেরপুরে বেসরকারী সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ মেহেরপুরের সাবেক জেলা প্রশাসক মোঃ আতাউল গনি করোনায় আক্রান্ত ঈদে টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে মাঠে থাকবে ৬০০ পুলিশ

কালীগঞ্জে চোরাই মোটর সাইকেল উদ্ধার ও চোর গ্রেপ্তার

Reporter Name / ৩৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই ২০২০, ০২:০৮ পূর্বাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে একটি চোরাই পালসার মোটরসাইকেল উদ্ধার ও চোরচক্রের প্রধান হযরত আলী (২৫) কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া হযরত আলী কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের মতিয়ার রহমান বিশ্বাসের ছেলে। গত ২৫ জুলাই কালীগঞ্জ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল খায়ের মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া-শালিখা রোডস্থ আজাদের কাঠ গোলার সামনে সাইকেলটি বিক্রির সময় চোর হযরত আলীকে হাতে নাতে গ্রেপ্তার করেন। এ সময় সাইকেলটি উদ্ধার করা হয়। এসআই আবুল খায়ের জানান, গত ২৪ জুলাই কালীগঞ্জ শহরের কাশিপুর কাজীপাড়ার আক্কাস আলীর ছেলে আল আমিনের একটি নতুন পালসার মোটর সাইকেল চুরি হয়। এ ঘটনায় আল আমিন থানায় মামলা করেন। পরে থানার ওসির দিক নির্দেশনা মোতাবেক মামলার তদন্তকারী কর্মকর্তা সোর্সের মাধ্যমে খবর পান সাইকেলটি মাগুরা জেলার শালিখা এলাকায় বিক্রি জন্য নিয়ে যাওয়া হয়েছে। তিনি তৎক্ষনাত মাগুরা জেলার শালিখা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে উপরোক্ত স্থান থেকে চোর হযরত আলীকে গ্রেপ্তার ও মোটরসাইকেলটি উদ্ধার করেন। কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, মোটর সাইকেলটি চুরির পর থানায় মামলা হয়। পুলিশ অভিযান চালিয়ে চোর হযরত আলীকে গ্রেপ্তার করেছে। এছাড়া চুরির ঘটনা স্বীকার করে সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর