কবি- রিতুনুর।
নদীর নাম পদ্মানদী,
জোয়ার ভাটার খেলা।
বছর বছর এই জেলাতে বসে
লেংটা পাগলার মেলা।
ঐ পাড়ে দেখা যায়,
বন ভোজনের রিসোর্ট।
এই পারে দাদার বাড়ী
নির্বাচন এলেই ঢাকা শহর হতে
ছুটে এসে দিয়ে যায় সবাই ভোট।
শুকনো দিনে পদ্মা নদী
দেখলে মনে হয় এটা যেন
ছোট কোন খাল, আসলে খাল নয়
পদ্মা নদী বিশাল।
বর্ষায় শুরু হয় পদ্মানদীতে
ভাঙ্গা গড়ার খেলা।
তখন আমরা ছুটে যাই
কারন এই বিক্রম পুর হল
আমার বাপ দাদাদের জেলা।
এখানেই আছে জমি মোদের
খেতে আছে পান
হিজল তমাল গাছের ফাঁকে
দেখি আকাশের চাঁন।
বর্ষা এলে নৌকায় চড়ে
নানী বাড়ী যাই।
এসব স্মৃতি মনে হলেই খুব মজা পাই।