সামসুদ্দিন তুহিন টঙ্গীবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ টঙ্গীবাড়ীতে যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তর প্রতিষ্ঠাতা শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় টঙ্গীবাড়ী প্রেসক্লাবের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিলে মৃতের রুহের মাগফেরাত কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাব সভাপতি এড. জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি আবু বাক্কার মাঝি, সাংবাদিক ফরদান দেওয়ান, শেখ সোহাগ, সামসুদ্দিন তুহিন, জহিরুল ইসলাম, নাজমুল ইসলাম পিন্টু, মো: মাসুম, জসিম শেখ, মো: হোসাইন প্রমুখ। নূরুল ইসলাম বাবুল বিগত ১৩ই জুলাই ৭৪ বছর বয়সে মৃত্যু বরন করেন। তিনি মুন্সীগঞ্জের জামাতা ছিলেন।