মাহবুব আলম সেলিম, নরসিংদী জেলা প্রতিনিধিঃ ”মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন” এই শ্লোগাণকে সামনে রেখে আজ বৃহস্প্রতিবার(১৬ জুলাই) উপজেলা পরিষদের বাস্তবায়নে নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শত বার্ষিকী উপলক্ষে সারা দেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। সামজিক বন বিভাগের পক্ষ থেকে চারা বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব রাজিউদ্দিন আহমেদ রাজু, সংসদ সদস্য ২০৩, নরসিংদী-৫। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কার্য উদ্বোধন করেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা জনাব আব্দুস সাদেক। সভাপতিত্ব করেন জনাব মো. শফিকুল ইসলাম, নির্বাহী অফিসার, রায়পুরা উপজেলা। উপজেলা সামাজিক বন বিভাগের কর্মকর্তা আমিরুল হাসান জানান, মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা গাছ বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় রায়পুরা উপজেলায় ২০৩২৫ টি চারা বরাদ্ধ পেয়েছি, যা সুষম বন্টনের মাধ্যমে রায়পুরা উপজেলা পরিষদ, রায়পুরা পৌরসভা ও ২৪ ইউনিয়নে সুষম বন্টনের মাধ্যমে বিতরণ করছে রায়পুরা উপজেলা সামাজিক বন বিভাগ। চারা গাছ বিতরণ কার্য উদ্বোধন শেষে উপজেলা চত্বরে বৃক্ষরোপন করার সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সাদেক, উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. শফিকুল ইসলাম, উপজেলা সামাজিক বন কর্মকর্তা জনাব আমিরুল হাসান, রায়পুরা উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি ও অলিপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. আলামিন ভূইয়া(মাসুদ)।