মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দামুড়হুদা মডেল থানা পুলিশের পৃথক অভিযানে সাজা সিআর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী আটক দামুড়হুদা মডেল থানা পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ি আটক ২ আন্দুলবাড়ীয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচনের ভোট আজ আলমডাঙ্গার কৃতি সন্তান প্রয়াত ডাক্তার রওনক তুহিনের ১ম মৃত্যু বার্ষিকি উপলক্ষে আলোচনা, মিলাদ মাহফিল অনুষ্টিত গাইবান্ধার পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে কলেজ ছাত্র ও নারীসহ উভয়পক্ষের ৭জন আহত পানি বন্ধী মানুষের খোঁজখবর নিলেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু করোনায় কোরবানি ও ঈদের নামাজ বিষয়ে দেওবন্দের ফতোয়া কেমন বন্ধুদের থেকে দূরে থাকা জরুরি? অভিনেত্রী কেলি প্রেস্টন মারা গেছেন

ক্ষুধার কাছে হেরে গেল সুন্দরবনের হিংস্র বাঘ

Reporter Name / ২৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০, ০৬:৪৭ অপরাহ্ন

খুলনা প্রতিবেদকঃ খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের উপকূলে একটি পূর্ণ বয়স্ক মাদী বাঘের মৃত্যু হয়েছে। শুক্রবার সুন্দরবনের উপকূল থেকে এক কিলোমিটার গভীরে আন্দারমানিক ক্যাম্প এলাকায় বাঘটি মারা যায়। বাঘটির বয়স ১৪ বছর। এর দৈর্ঘ্য সাত ফুট ও উচ্চতা তিন ফুট। পায়ের গোড়ালিতে ক্ষতের কারণে শিকার করতে না পেরে ক্ষুধায় বাঘটি মারা গেছে বলে দাবি বন বিভাগের। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় কর্মকর্তা বশিরুল আল মামুন। তিনি জানান, বাঘটির মৃত্যুর খবর শুনে শনিবার আন্দারমানিক ক্যাম্প এলাকায় বন বিভাগের লোকজন যান। বাঘটির ময়নাতদন্ত করে ফরেনসিক রিপোর্টের জন্য নমুনা সংগ্রহ ও চামড়া ছাড়ানো হয়। এরপর বাঘটির মরদেহ ক্যাম্পের পাশেই মাটিচাপা দেয়া হয়। ফরেনসিক রিপোর্ট পেলে বাঘটির মৃত্যুর আসল কারণ জানা যাবে। বিভাগীয় এ কর্মকর্তা জানান, মৃত্যুর ছয়-সাতদিন আগে থেকে বাঘটিকে ঘোরাফেরা করতে দেখেছিলেন আন্দারমানিক ক্যাম্প কর্মীরা। সতর্ক অবস্থানে থেকে তারা বাঘটির ওপর নজরদারি করছিলেন। মামুন আরো জানান, বাঘটির মৃত্যুর পর খুলনা থেকে ভেটেরিনারি সার্জনসহ একটি টিম নিয়ে শনিবার সেখানে যান তিনি। এ সময় মৃত বাঘটি পর্যবেক্ষণ করেন। পরে বাঘের বাম পায়ের গোড়ালিতে একটি ক্ষতচিহ্ন দেখা যায়। এ ক্ষতের কারণে বাঘটি শিকার করতে পারছিল না। ফলে খাবার সংগ্রহ না করতে পেরে দুর্বল হয়ে ধীরে ধীরে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর