মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দামুড়হুদা মডেল থানা পুলিশের পৃথক অভিযানে সাজা সিআর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী আটক দামুড়হুদা মডেল থানা পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ি আটক ২ আন্দুলবাড়ীয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচনের ভোট আজ আলমডাঙ্গার কৃতি সন্তান প্রয়াত ডাক্তার রওনক তুহিনের ১ম মৃত্যু বার্ষিকি উপলক্ষে আলোচনা, মিলাদ মাহফিল অনুষ্টিত গাইবান্ধার পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে কলেজ ছাত্র ও নারীসহ উভয়পক্ষের ৭জন আহত পানি বন্ধী মানুষের খোঁজখবর নিলেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু করোনায় কোরবানি ও ঈদের নামাজ বিষয়ে দেওবন্দের ফতোয়া কেমন বন্ধুদের থেকে দূরে থাকা জরুরি? অভিনেত্রী কেলি প্রেস্টন মারা গেছেন

বাসর রাতে স্বামীকে রেখে পালালেন নববধূ!

Reporter Name / ৪৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০, ০৬:৪৭ অপরাহ্ন

ফরিদপুর প্রতিবেদকঃ বাসর রাতে স্বামীর বাড়িতে নানি ও আপন ভাইকে রেখে পালিয়ে গেছেন এক নববধূ। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামে। এ ঘটনায় সোমবার আগৈলঝাড়া থানায় জিডি করেন নববধূর ভাই আরিফুল ইসলাম। নিখোঁজ নববধূর নাম সুমাইয়া আক্তার মীম। তিনি পাবনার আমিনপুর থানার রাজ নারায়ণপুর গ্রামের হারিস শেখের মেয়ে। স্থানীয়রা জানায়, ১০ জুলাই বরিশালের আগৈলঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামের নূর আলম হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদারের সঙ্গে সুমাইয়া আক্তার মীমের বিয়ে হয়। ১২ জুলাই নববধূ মীম, নানি আয়শা খাতুন ও তার ভাই আরিফুল বরযাত্রীর সঙ্গে আগৈলঝাড়ায় সোহাগ হাওলাদারের বাড়িতে আসেন। রোববার বাসর রাতে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন নববধূ মীম। জানা গেছে, হঠাৎ করে সোহাগ ও মীমের বিয়ে হয়। সোহাগের পরিবার মীমের বিষয়ে আগে থেকে কোনো খোঁজখবর নেয়নি। অন্য কারো সঙ্গে মীমের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিজের ইচ্ছা না থাকলেও পরিবারের সিদ্ধান্তে সোহাগকে বিয়ে করেছেন তিনি। সেজন্য স্বামীর বাড়ি থেকে পালিয়ে গেছেন। নববধূর স্বামী সোহাগ হাওলাদার জানান, রোববার রাতে খাবার খেয়ে বাসরঘরে যান তিনি। এ সময় স্ত্রীকে না দেখে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে ঘরের আলমারিতে থাকা ৫০ হাজার টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন দেখতে না পেয়ে স্ত্রী পালিয়ে যাওয়ার বিষয়ে নিশ্চিত হন। আগৈলঝাড়া থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, এ ব্যাপারে সোমবার দুপুরে থানায় জিডি করেছেন নিখোঁজ নববধূর ভাই আরিফুল ইসলাম। সুমাইয়া আক্তার মীমের সন্ধানে বরিশাল ও পাবনাসহ বিভিন্ন থানায় বেতার বার্তা ও ছবি পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর