হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গা ১ আসনের এমপি সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুনের বড় বোন মোছাঃ রাবেয়া জোয়ার্দ্দার ইন্তেকাল করেছেন।
শনিবার (১১ জুলাই) রাত ৮:১৫ মিনিটে বার্ধক্যজনিত কারনে চুয়াডাঙ্গা বড় বাজার পাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ……..রাজেউন)। তিনার মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলার পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু ও রাজনৈতিক দলের বিভিন্ন সংগঠনের পক্ষে থেকে আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আগামীকাল সকাল ১১টায় চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা জামে মসজিদে নামাযের জানাযা শেষে জান্নাতুল মাওলা করবস্থানে দাফন কার্য সম্পন্ন হবে।