জাগো দেশ প্রতিবেদকঃ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি’র বড় বোন এবং আলী রেজা সজলের মা রাবেয়া জোয়ার্দ্দার ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ……..রাজেউন)। (১১ জুলাই) শনিবার রাত ৮:১৫ মিনিটে বার্ধক্যজনিত কারনে চুয়াডাঙ্গা বড় বাজার পাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মরহুমার নামাজে জানাযা (১২ জুলাই) রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা রেলষ্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা কবরস্থান জামে মসজিদে জানাযা শেষে জান্নাতুল মাওলা করবস্থানে দাফন কার্য সম্পন্ন হবে। জানাযায় সকলকে শরিক হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।