নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ দু’জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে বাঁকা ইউনিয়নের প্রতাপপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
জীবননগর থানা পুলিশ সূত্র জানা- গেছে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুযোগ্য পুলিশ অফিসার ইনচার্জ ( ওসি) সাইফুল ইসলাম এর নেতৃত্বে, এসআই রকি মণ্ডল, এএসআই কামরুজ্জামান এবং এএসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানাধীন বাঁকা ইউনিয়নের প্রতাপপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে একটি মোটরসাইকেল (DY-50) ও ৪২ বোতল ফেন্সিডিলসহ প্রতাপপুর গ্রামের মাদক ব্যবসায়ী শাহজাহান আলীর ছেলে তৌফিক ইসলাম (২৫) এবং মন্টুর ছেলে সাদ আহম্মেদ মিঠু ওরফে আশিককে (২০) আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান