মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সৌদিতে করোনায় মৃত্যু দুই হাজার ছুঁই ছুঁই আলমডাঙ্গায় ভ্রাম‍্যমান আদালতের ৬টি ক্লিনিকে ৩২ হাজার টাকা জরিমানা ২জনের করোনা পজেটিভ থাকায় শেফা ক্লিনিক লকডাউন ঘোষনা আলমডাঙ্গা উপজেলায় করোনা আক্রান্ত ৬৪ জন। সুস্থ ৩৯ জনক আলমডাঙ্গা পোষ্ট অফিস থেকে প্রতারনা করে এক মহিলার ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক। সন্দেহ পোষ্টাল অপারেটর টিপু সুলতানের উপর শৈলকুপায় ২৯১ ননএমপিও শিক্ষক কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর দেওয়া চেক বিতরণ পলিশ সুপারের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন অবশেষে মুক্তি পেলেন খুলনার সেই সালাম ঢালী রাণীনগরে আত্রাই নদীর পানি ঢুকে প্লাবিত হচ্ছে কৃষি এলাকা,ভেষে গেছে ৮টি পুকুরের মাছ: এন্ড্রু কিশোর আর নেই জীবননগরে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মায়ের ১৩তম মৃত্যু বার্ষিকী পালিত শ্রীপুরে চক্রাকার রাস্তার শুভসূচনা করলেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি

দামুড়হুদায় আওয়ামী-যুবলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন

Reporter Name / ২৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০, ০১:৫২ পূর্বাহ্ন

দামুড়হুদা প্রতিনিধিঃ দামুড়হুদায় আওয়ামী-যুবলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার আওয়ামী যুবলীগের আয়োজনে বৃক্ষ রোপন করা হয়। রবিবার ৫ জুলাই সকাল ১১ টার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সারা দেশে গাছ রোপণ করার আহ্বান জানিয়েছেন। ‘মুজিবর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান’এ স্লোগানকে সামনে রেখে সকলকে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি নেতাকর্মী আগামী ৩ মাস (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) সময়ের মধ্যে কমপক্ষে ৩টি (বনজ, ফলদ ও ভেষজ) বৃক্ষ রোপণ করবেন।সৃষ্টির বুকে প্রাণিকূলের বেঁচে থাকার পেছনে বৃক্ষের রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। বৃক্ষ মূলত পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। বন্যা, খরা, ঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস, ওজনস্তর ক্ষয়, ভূমিক্ষয়, জলবায়ু পরিবর্তন, শব্দদূষণ, মাটিদূষণ, পানিদূষণ, বায়ুদূষণ প্রতিরোধ করে। এক কথায় প্রকৃতির অমূল্য ও প্রধান সম্পদ হচ্ছে বৃক্ষ। পৃথিবীকে বসবাসের উপযোগী করতে ও প্রাকৃতিক বিপর্যয়ের করাল গ্রাস থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে, উঁচু-নিচু পতিত জমি, রাস্তার পাশে, নদীর পাড়ে গাছ লাগানো অতীব গুরুত্বপূর্ণ। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আওয়ামী যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়াদ্দার, হাউলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম ফকির, যুগ্ন আহবায়ক লিপন, দামুড়হুদা উপজেলা যুবলীগের অন্যতম নেতা মালেক ভূঁইয়া , মহাসিন , জাহাঙ্গীর, বাঁধন, হাউলী ইউনিয়ন যুবলীগের ৫ নম্বর ওয়ার্ডের নেতা আনারুল ইসলাম আকাশ,বকুল, সাব্বির প্রমুখ। 578


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর