শুক্রবার, ২৯ মে ২০২০, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কার্পাসডাঙ্গা পীরপুরকুল্লার ব্রাকের কর্মী সাইফুল হত্যার এজাহার ভুক্ত পলাতক ৫ আসামী রতন – আ:হাই-সাখাওয়াৎ-স্বপন-মামুন ঢেঁকির এর অপরাধ জগতের উত্তান স্বামীর নির্যাতনে স্ত্রী হাসপাতালে ভর্তি, অভিযোগ যৌতুকের দাবি শ্বশুরকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করল জামাই করোনাকে জয় করে সুস্থ হলেন আরও ২৪৩ জন পুলিশ সদস্য মেহেরপুর ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক রিয়াদ আহ‌মেদ সরকা‌রের খাদ‌্য সহায়তার খবর বাংলা‌দেশ আওয়ামী‌ লী‌গের অ‌ফি‌সিয়াল পেই‌জে প্রকাশ গৃহবধুকে গাছের সাথে বেঁধে শরীরে গরম লোহার ছ্যাঁকা দিয়ে নির্যাতন নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে চলবে বাস, ট্রেন ও লঞ্চ পতেঙ্গায় মাদকসহ দুই পাচারকারী আটক সুন্দরবনে পথ হারাল ছয় কিশোর, উদ্ধার করল ৯৯৯

বিয়ে করতে ৮০ কিলোমিটার হেঁটে বরের বাড়িতে যুবতী

Reporter Name / ৬১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে ২০২০, ১২:০০ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ পুরনো প্রবাদ, প্রকৃত প্রেম মানুষকে বিশ্বজয়ী করতে পারে। সেই প্রমাণই দিলেন ভারতের উত্তর প্রদেশের গোল্ডি। নিজের প্রেমিক বীরন্দ্র কুমারকে বিয়ে করতে কানপুর থেকে কনৌজ পর্যন্ত একাই হেঁটে গেলেন এই যুবতী। ২৩ বছরের বীরেন্দ্রর সঙ্গে ২০ বছরের গোল্ডির বিয়ের দিন প্রথমে মার্চে তারপর এমাসের চার তারিখ স্থির হয়েছিল। কিন্তু লকডাউনের জন্য দুবারই তা পিছিয়ে যায় এবং গোল্ডির অভিভাবকরা কড়া ভাষায় জানিয়ে দেন লকডাউন কাটার আগে বিয়ে হবে না। এতেই মুষড়ে পড়ে যুগল। তারপর গত বুধবার বিকেলে গোল্ডি কাউকে না জানিয়ে একাই কানপুরের তিলক গ্রামের বাড়ি
থেকে হাঁটতে শুরু করেন কনৌজের বৈসাপুর গ্রামে বীরেন্দ্র বাড়ি পর্যন্ত। হঠাৎ গোল্ডিকে দেখে চমকে যান বীরেন্দ্রর পরিবারের সবাই। কিন্তু হবু পুত্রবধূকে ভর্ৎসনা না করে বীরেন্দ্র পরিবারের লোকজনই গ্রামের একটি পুরনো মন্দিরে
কোনওরকমে গোল্ডি–বীরেন্দ্রর বিয়ের ব্যবস্থা করেন। তবে লকডাউন বিধি মেনেই বিযে সম্পন্ন হয়। বরকনে দুজনেই মুখে মাস্ক পরে বিয়ে সারেন। বিয়েতে বীরেন্দ্র পরিবার ছাড়া এক সমাজকর্মীও অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন।

সূত্র: – আজকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর