শুক্রবার, ২৯ মে ২০২০, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কার্পাসডাঙ্গা পীরপুরকুল্লার ব্রাকের কর্মী সাইফুল হত্যার এজাহার ভুক্ত পলাতক ৫ আসামী রতন – আ:হাই-সাখাওয়াৎ-স্বপন-মামুন ঢেঁকির এর অপরাধ জগতের উত্তান স্বামীর নির্যাতনে স্ত্রী হাসপাতালে ভর্তি, অভিযোগ যৌতুকের দাবি শ্বশুরকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করল জামাই করোনাকে জয় করে সুস্থ হলেন আরও ২৪৩ জন পুলিশ সদস্য মেহেরপুর ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক রিয়াদ আহ‌মেদ সরকা‌রের খাদ‌্য সহায়তার খবর বাংলা‌দেশ আওয়ামী‌ লী‌গের অ‌ফি‌সিয়াল পেই‌জে প্রকাশ গৃহবধুকে গাছের সাথে বেঁধে শরীরে গরম লোহার ছ্যাঁকা দিয়ে নির্যাতন নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে চলবে বাস, ট্রেন ও লঞ্চ পতেঙ্গায় মাদকসহ দুই পাচারকারী আটক সুন্দরবনে পথ হারাল ছয় কিশোর, উদ্ধার করল ৯৯৯

সঙ্গিনী বয়সে বড় হলে যা করবেন

Reporter Name / ৮৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে ২০২০, ১২:০০ অপরাহ্ন

লাইফ স্টাইল, জাগো দেশ ডেস্কঃ স্বামীর থেকে স্ত্রী বয়সে- কথায় আছে- প্রেমে
মজিলে মন, কিবা মুচি কি-বা ডোম! মানে প্রেম মানুষকে অন্ধ করে দেয়। কেউ যখন প্রেমে পড়ে তখন সে চেহারা, গায়ের রং, জাত, এমনকি বয়সের ব্যবধান গ্রাহ্য করে না। এ জন্যেই কুরূপা নারীর জোটে রূপবান বর, হয় দুটি আলাদা ধর্মের মানুষের বিয়ে, গড়ে ওঠে অসম বয়সের দুটি মানুষের মধ্যে মনের মিলন। সম্পর্ক কখনো বয়স হিসেব করে গড়ে ওঠে না। সম বয়সী বা বয়সে বড় যে
কারো সঙ্গেই হতে পারে সম্পর্ক। এক্ষেত্রে মনের মিলই প্রাধান্য পায়। তবে সেই প্রেম টিকিয়ে রাখাটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আপনার প্রেমিকা যদি বয়সে বড় হয়ে
থাকে, সেক্ষেত্রে সম্পর্ক টিকিয়ে রাখতে মাথায় রাখতে হবে কিছু বিষয়।

১. প্রেমিকার সঙ্গে গল্প বা আড্ডার ছলে কখনই অপছন্দের কিছু বলে ফেলবেন না। বিশেষ করে কম বয়সের মেয়েদের নিয়ে। এ থেকে তার মনে হতে পারে আপনি ভালো নেই।
২. পেশাগত দিক থেকে তিনি বেশি বড় হওয়ায় উচু পোস্টে কাজ করতে পারেন। তা নিয়ে হীনমন্যতায় ভুগবেন না।
৩. বয়সে বড় হলেই যে সম্পর্কের রাশ তার হাতে থাকবে এমনটা নয়। কখনো না কখনো বিপরীতে থাকা মানুষটিরও ইচ্ছে হয় আবদার করার, সেই দিকে নজর রাখুন।
৪. দুজনের মধ্যে বয়সের পার্থক্য কত তা হিসাব করা বন্ধ করুন। এসব ভুলেই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হবে। তবেই সেখানে নিজেদের মধ্যে স্বাভাবিকত্ব বজায়
থাকবে।
৫. অনেক সময় এই ধরনের সম্পর্কগুলোকে অনেকেই মেনে নিতে পারেন না। ফলে তাকে কেউ ছোট করতে পারে, এমন কারোর সামনে না নিয়ে যাওয়াই
ভালো।
৬. বয়সের ফারাক যতটাই হোক না কেন, তাকে দুষ্টমি করে হলেও আপু বা অন্য কিছু বলে সম্বোধন না করাই ভালো। এতে আর পাঁচজনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া হয় যে আপনাদের মধ্যে বয়সের ফারাক রয়েছে। যা সম্পর্কের জন্য মোটেও মঙ্গলের নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর