করোনাভাইরাস সংক্রমণ রোধে সহযোগিতা করে যাচ্ছেন- উপজেলা ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন
খন্দকার শাহ আলম মন্টু,আলমডাঙ্গা অফিসঃ চুয়াডাঙ্গায় চলমান করোনা ভাইরাস সংক্রমণের কারণে সকলেই যখন আতঙ্কিত তখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সংক্রমণ রোধে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলী এর ভূমিকা প্রশংসনীয় হয়ে উঠেছে সর্বস্তরের মানুষের কাছে। তাছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্র লীগের সভাপতি খন্দকার সালমুন আহমেদ ডন ছাত্র লীগের নেতা কর্মিদের সাথে নিয়ে বাজার পরিদর্শন সহ করোনা ভাইরাস থেকে উপজেলার সর্বস্তরের মানুষকে বাচাঁতে তিনি প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী তার দক্ষতা দিয়ে উপজেলার বিভিন্ন হাট-বাজার, দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তা-ঘাটে পথচারীদের সচেতনতা বৃদ্ধি ও সামাজিক দুরত্ব বজায় রাখা সহ অধিকতর সচেতনতায় করোনা সম্পর্কিত বিভিন্ন পরামর্শ ছাড়াও অহেতুক ঘোরাফেরা-আড্ডাবাজি বন্ধ করে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ প্রদান করেন।
তিনি নিয়মিত উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত হাট-বাজার তদারকি করে সরকারী নির্দেশ অমান্যকারী ও করোনা ভাইরাসকে পুঁজি করে বাজারদরের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি করা ব্যবসায়ীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যাবস্হা করছেন। যুব শ্রেণির কন্ঠস্বর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্র লীগের সভাপতি খন্দকার সালমুন আহমেদ ডন বলেন, করোনা ভাইরাস দেশে আঘাত হানার সাথে সাথে আমাদের উপজেলার নির্বাহী কর্মকর্তার কাজ যেন বেড়ে গেছে অনেক বেশি। দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন তিঁনি, কোনো প্রকার অভিযোগ ছাড়া। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা একজন সাহসী কর্মকর্তা। তিনি সত্যই অনেক অক্লান্ত পরিশ্রম করছেন। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী বলেন, উপজেলার মানুষকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাচাঁতে আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করার চেষ্টা করছি। উপজেলাবাসীকে করোনা ভাইরাস থেকে বাচাঁতে উপজেলা প্রশাসনের পাশাপাশি সকল স্তরের জনগনের সহযোগিতা কামনা করেন। এলাকার কর্মহীন হত-দরিদ্র অসহায় মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে উপজেলার ধনীব্যক্তিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান তিনি।