themesbaz_sky_19
ঘোষনা :
জাগোদেশ২৪ ডটকমে আপনাকে স্বাগতম , সর্বশেষ সংবাদ জানতে জাগোদেশ২৪ ডটকমের সাথে থাকুন । জাগোদেশ২৪ডটকমের জন্য  সকল জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।  আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ১কপি ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ ই-মেইল পাঠাতে পারেন। ই-মেইল:
সংবাদ শিরোনাম :
করোনাজয় করে ফুল হাতে বাড়ি ফিরলেন ২৩ পুলিশ সদস্য দোকানের সামনে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রতি তিন ফিট পরপর গোলাকার বৃত্ত আঁকা হয়েছে ১৯ রোজা : হক বঞ্চিতকারীর জান্নাত হারাম আজ বুধবার (১৩ মে) ১৯ রমজান সেহেরীর শেষ সময় ভোর ৩ টা ৫৪ মিনিট, ইফতার সন্ধ্যা ৬ টা ৪২ মিনিট করোনায় সৌদি আরবের অর্থনৈতিক বাজারে ধস ঠেকাতে ভ্যাট বাড়ছে ৩ গুণ বাগেরহাটে মোরেলগঞ্জে নিষিদ্ধ পলিথিন ভস্মিভূত বাগেরহাটে মুক্তিযোদ্ধার বাড়িতে চুরি করোনায় মেম্বরকে ভোট না দেয়ায় ত্রান বঞ্চিত সাড়ে ৪ শতাধিক মানুষ এসবিএসি ব্যাংকের পক্ষে খাদ্য সমগ্রী বিতরন অপরাধী যেই হোক না কেন মাজায় দড়ি বেঁধে থানায় নেয়া হবে- পুলিশ সুপার
পুরাতন খবর খুজছেন ?

নাগরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ১০ বার নিউজটি পড়া হয়েছে

নাগরপুর(টাংগাইল) প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর। ১২ মে ২০২০,পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার উদ্যোগের অংশ হিসেবে সকালে দপ্তিয়র বাজারে মূল্যতালিকা না টানানো এবং অধিক মূল্যে পণ্য বিক্রির কারণে ৪ জন ব্যবসায়ীকে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯” এর ৩৮ ও ৪০ ধারায় মোট ১৭০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নূন্যতম সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে সীমিত পরিসরে কাপড়ের দোকানসহ অন্যান্য দোকান খুলে দেয়া হলেও মানা হচ্ছেনা উক্ত নির্দেশনা। আজ দুপুরে নাগরপুর বাজারে নূন্যতম সামাজিক দুরত্ব নিশ্চিত করতে না পারায় ১৩ জন ব্যবসায়ীকে “দন্ডবিধি ১৮৬০” এর ২৬৯ ধারায় সর্বমোট ৬১০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত এবং একই অপরাধের পুনরাবৃত্তিতে জরিমানা দ্বিগুণ করা হবে মর্মে সতর্ক করে দেয়া হয়।

এ সময় এসিল্যান্ড তারিন মসরুর বলেন,গত ২৪ ঘন্টায় সারাদেশে ৯৬৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, নতুন ১১ জন সহ সর্বমোট মৃত্যু ২৫০।দিন দিন অবস্থার অবনতি ঘটলেও জনসাধারণের মাঝে সচেতনতার অভাব পরিলক্ষিত হচ্ছে। কোলে ছোট্ট শিশুকে নিয়ে মা-বোনেরা শপিংয়ে বেরোচ্ছেন, তরুণ-যুবারা অপ্রয়োজনে বাহিরে ঘোরাফেরা করছেন, নিত্যপ্রয়োজনীয় দোকানসহ বিভিন্ন দোকানের সামনে নূন্যতম সামাজিক দূরত্ব বজায় না রেখে ভীড় সৃষ্টি করে কেনাকাটা করে চলেছেন। মহামারীর এই সংকটময় মুহুর্তে সুস্থভাবে বেঁচে থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সরকারি নির্দেশনা মেনে যত বেশি সম্ভব ঘরে অবস্থান করুন, অপ্রয়োজনে ঘোরাঘুরি বন্ধ করুন। সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই মহামারী থেকে পরিত্রাণ মিলবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2020 jagodesh24.com
Design & Developed BY Anamul Rasel