নিজস্ব প্রতিবেদকঃ “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” একটু সহানুভূতি মানুষ কি পেতে পারেনা ” ভারতের প্রখ্যাত শিল্পী ভুপেন হাজারিকার গাওয়া সেই গানটি আজ বড়ই মনে করিয়ে দেয় দেশের বর্তমান পরিস্থিতির এই দুঃসময়ে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ যখন কর্মহীন হয়ে অসহায় ভাবে দিনানাপাত করছে । এই ক্লান্তিলগ্নে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানামুখি পদক্ষেপ। সরকারের পাশাপাশি ব্যাক্তিগত ও সেচ্ছাসেবী সংগঠন
গুলো মানুষের পাশে দাড়িয়েছে। বর্তমান ও ভবিষ্যতের কথা চিন্তা করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের পক্ষ থেকে করোনা সহায়তা তহবিল নামে সোনালী ব্যাংকে একটা একাউন্ট চালু করা হয়েছে। প্রথম ১ লক্ষ টাকা জমা দিয়েছেন চুয়াডাঙ্গার তানজুয়ারা।

করোনা সংক্রান্ত বর্তমান দুর্যোগ পরিস্হিতি মোকাবেলায় চুয়াডাঙ্গা জেলার সম্মানিত বিত্তবান এবং মানবহিতৈষী ব্যক্তিবর্গের কাছ থেকে সাহায্য প্রাপ্তির লক্ষ্যে সোনালী ব্যাংক, কোর্ট বিল্ডিং ব্রান্ঞ্চে “করোনা সহায়তা তহবিল” নামে একটি ব্যাংক একাউন্ট খোলা হয়। ত্রাণ সহায়তা কার্যক্রমে সরকারকে
সহায়তার লক্ষ্যে আজ ০৭ মে বৃহস্পতিবার বড়বাজার নিবাসী জনাব তানজুয়ারা তাসলিম এ তহবিলে ১ এক লক্ষ টাকার সহায়তা প্রদান করেন। করোনা পরিস্হিতি।পর্যবেক্ষণে এ জেলার মেন্টর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম মহোদয়ের উপস্হিতিতে জেলা প্রশাসনের পক্ষে এ চেকটি গ্রহণ করেন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার। এ মহৎ কর্মযজ্ঞের সাথী হওয়ার জন্য জেলা
প্রশাসনের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। সেই সাথে বৃত্তবানদের সহায়তায় হাত বাড়িয়ে অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানানো হয়।