জাগো দেশ, প্রতিবেদকঃদামুডহুদা উপজেলার দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকাল সোয়া ছয়টার দিকে দর্শনা পৌর এলাকার পরানপুর তিন রাস্তার মোড় হতে গাঁজাসহ তাঁদের গ্রেপ্তার কর হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা শহরের দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার সাব্বির (২৪), মাহফুজ (২২) ও বশির (২২)। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোল্যা মো. সেলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার ফোর্স নিয়ে গতকাল সকালে দর্শনা পৌর এলাকার পরানপুর বেলেমাঠ পাড়া তিন রাস্তার মোড়ে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় ৯০ গ্রাম গাঁজাসহ চুয়াডাঙ্গা সদরের দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার আব্দুস ছাত্তারের ছেলে সাব্বির, মৃত শাহজাহানের ছেলে মাহফুজ ও বাবুল শেখের ছেলে বশিরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।