জানাগেছে, উপজেলার গোপালনগর গ্রামের মৃহ মহির উদ্দিনের ছেলে লাল্টু হোসেন (৩১) ও একই গ্রামের নইমুদ্দিনের ছেলে মোজাম আলী(২৬) গ্রামের একটি বাগানে বসে প্রতিদিন গাঁজা সেবন করে। ১৫ এপ্রিল মুন্সিগঞ্জ ক্যাম্পের ইনচার্জ এসআই রকি মন্ডল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকের পর উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলীকে সংবাদ প্রদান করেন। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক সেবনের
অপরাধে ২ জনকে ৬মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।এসময় আলমডাঙ্গা থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।