মেহেরপুর প্রতিনিধিঃ চতুর্থ দিনের মতো ত্রাণ নিয়ে বাড়ি বাড়ি গিয়েছেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল। রবিবার দিনব্যাপী সদর উপজেলার আমদহ, মহাজনপুর, আনন্দবাস, দারিয়াপুর, মোনাখালীর ৩শ ৮৫ টি পরিবারের
মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন৷ এ পর্যন্ত প্রায় ১৬শ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানান চেয়ারম্যান গোলাম রসুল।