themesbaz_sky_19
ঘোষনা :
জাগোদেশ২৪ ডটকমে আপনাকে স্বাগতম , সর্বশেষ সংবাদ জানতে জাগোদেশ২৪ ডটকমের সাথে থাকুন । জাগোদেশ২৪ডটকমের জন্য  সকল জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।  আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ১কপি ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ ই-মেইল পাঠাতে পারেন। ই-মেইল:
পুরাতন খবর খুজছেন ?

কুড়ুলগাছিতে ১০২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ৯ বার নিউজটি পড়া হয়েছে

শিমুল রেজ, জাগো দেশ প্রতিবেদকঃ জেলার দামুডহুদা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গত (১৪ জানুয়ারি ) সকাল ৮ টার দিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি বাজারে কাদের এর চায়ের দোকানের সামনে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ইয়াজুতুল্লা ও আরিফুল ইসলাম( অরফে টুকুল) মিয়াকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন দামুড়হুদা থানার অন্তভুক্ত সীমান্তবর্তী এলাকার নাস্তিপুর গ্রামের মৃত কায়দার বিশ্বাস এর ছেলে ইয়াজুতুল্লা (৪২)।ও কুড়ুলগাছি ইউনিয়ন এর চন্ড়িপুর গ্রামের এরশাদের ছেলে আরিফুল ইসলাম ( অরফে টুকুল) মিয়া (৪০)।

থানা পুলিশ সুত্র থেকে জানা গেছে, দামুডহুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুযোগ্য পুলিশ অফিসার ইনর্চাজ ( ওসি সুকুমার বিশ্বাস এর নেতৃত্বে, এস আই শেখ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার কুড়ুলগাছি বাজার কাদের এর চায়ের দোকানের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গত ( ১৪ জানুয়ারি সকাল ৮ টার দিকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহিৃত মাদক সম্রাট চোরকারবারীর গডফাদার, ইয়াজুতুল্লা, ও আরিফুল ইসলামকে আটক করেন।
এব্যাপারে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জাগো দেশ ২৪ ডট কম সাংবাদিকে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী ইয়াজুতুল্লা, ও আরিফুল ইসালাম অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের একমাত্র পেশা মাদক ব্যবসা। দেশের বিভিন্ন এলাকা দিয়ে মাদকের চালান বহন করতে থাকে বলে আমরা জানতে পারি তারপর আমরা আমাদের সোর্স নিয়োগ করি। ইয়াজুতুল্লা, ও আরিফুল ইসলামের পিছনে। আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে আমাদের সেই সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে দুই জনকে ইয়াবা ট্যাবলেটের চালানসহ আটক করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে দামুডহুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একের পর এক মাদক বিরোধী সফল অভিযান পরিচালনা করায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস, ও শেখ রফিকুল ইসলামকে রহমানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী সহ সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2020 jagodesh24.com
Design & Developed BY Anamul Rasel