নিজস্ব প্রতিবেদক :— দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর প্রাইমারী স্কুল সংলগ্ন মাঠে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে হাফেজ মো. আলী আজবাহারের সভাপতিত্বে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্র।প্রধান বক্তা হিসেবে তাফসিরুল কুরআন পেশ করেন ভারতের পশ্চিম বাংলা হতে আগত বর্তমান ভারতের আলোড়ন সৃষ্টিকারী, বিশিষ্ট চিন্তাবীদ, বলিষ্ট কন্ঠস্বর আশ্চর্য প্রতিবন্দী, উচ্চতা ২৬ইঞ্চি মাওলানা মো.মনিরুদ্দীন। উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে দ্বিতীয় বক্তা হিসেবে তাফসীর পেশ করেন হযরত মাওলানা আনিসুর রহমান তাফসীরুল কুরআন মাহফিলে বক্তব্য পেশ করেন। ভাফসীরুল কুরআন মাহফিলে হাজার হাজার মুসল্লির ঢল নামে। পুলিশ – বিজিবিরা কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়।