জানাগেছে, মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় শুরু থেকেই সাধারন মানুষকে
সচেতন করতে প্রতিনিয়ত কাজ করে চলেছেন। প্রতিদিনই উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী শুধু শহর নয় উপজেলার যে সকল গ্রামে করোনা পজেটিভ আছে সেই সব গ্রামে তিনি মানুষকে সচেতন করেতে ছুটে যান। ১৫ জুন
সকাল থেকেই তিনি শহরের বিভিন্ন মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। মাক্স না পড়ে দোকানে বেচাকেনা করা ও বাইরে বের হওয়ার অপরাধে বাদলকে ১শ টাকা, জামালকে ১শ টাকা, আমিরুলকে ২শ টাকা, আশরাফুরকে ১শ টাকা,
শওকত আলীকে ২শ টাকা, জাহাঙ্গীরকে ২শ টাকা, পল্টুকে ২শ টাকা, আমিরুলকে ২শ টাকা, শাকিলকে ৫শ টাকা,হাসানকে ২শ টাকা, ছমিরকে ২শ টাকা, মনিরুলকে ৩শ টাকা, জামালকে ২শ টাকা, রানাকে ৩শ টাকা জরিমানা করেন। তিনি এসময় মাইকে সকলকে সচেতন করতে মাক্স পরে বাইরে বের হওয়ার জন্য নিদের্শ প্রদান করেন।