themesbaz_sky_19
ঘোষনা :
জাগোদেশ২৪ ডটকমে আপনাকে স্বাগতম , সর্বশেষ সংবাদ জানতে জাগোদেশ২৪ ডটকমের সাথে থাকুন । জাগোদেশ২৪ডটকমের জন্য  সকল জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।  আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ১কপি ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ ই-মেইল পাঠাতে পারেন। ই-মেইল:
পুরাতন খবর খুজছেন ?

বাগেরহাটে বাল্যবিবাহ করতে গিয়ে যু্বকের কারাদন্ড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ৫ বার নিউজটি পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের কচুবুনিয়া গ্রামে বাল্য বিবাহের অপরাধে বাল্য বিবাহ নিরোধ আইনে রিয়াজ মল্লিক নামে এক যুবককে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার রাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজলো নিবার্হী ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো: রাহাত মান্নান এ কারাদন্ডাদেশ দেন । দন্ডপ্রাপ্ত যুবক হলো উপজেলার সুন্দরবন ইউনিয়নের কচুবুনিয়া গ্রামের শাহজাহান মল্লিকের ছেলে রিয়াজ মল্লিক।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে ওই যুবক একই গ্রামের জনৈক ব্যক্তির অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে ফুসলিয়ে ভাগিয়ে নিয়ে পালিয়ে যায়। মেয়েটিকে নিয়ে ওই ছেলেটি ৬দিন বিভিন্ন জায়গা পালিয়ে থাকার পর পরিবারের মাধ্যমে তাদের অবস্থান সনাক্ত হওয়ার পর সোমবার রাতে পৌর শহরের এম রহমান সড়কের একটি বাড়ী থেকে ওই যুবককে আটক করে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭’র ৭ এর ২ ধারায় এক মাসের সাজা দেয় ভ্রাম্যমান আদালত।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2019 jagodesh24.com
Design & Developed BY Anamul Rasel