themesbaz_sky_19
ঘোষনা :
জাগোদেশ২৪ ডটকমে আপনাকে স্বাগতম , সর্বশেষ সংবাদ জানতে জাগোদেশ২৪ ডটকমের সাথে থাকুন । জাগোদেশ২৪ডটকমের জন্য  সকল জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।  আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ১কপি ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ ই-মেইল পাঠাতে পারেন। ই-মেইল:
সংবাদ শিরোনাম :
৫ রমজান বধুবার ২৯ এপ্রিল, সেহেরী ৪ টা ১ মিনিট, ইফতা ৬ টা ৩০ মিনিট দামুড়হুদা, কানাইডাঙ্গা গ্রামের যুব-সমাজের উদ্যোগে মিনি বাজার স্থাপনা সম্পন্ন। চুয়াডাঙ্গায়”ভিডিও কনফারেন্সে”পুলিশের মাসিক সভা অনুষ্ঠিত করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে অভিযান অব্যাহত নাটোরে আত্মসমর্পণকারী চরমপন্থিদের মধ্যে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ সৌদিতে করোনার আক্রান্তের সংখ্যা ২০ হাজারের উর্ধে ঝিনাইদহের কোটচাঁদপুরে ২ হাজার পরিবারকে ত্রাণসামগ্রী দিলেন- এমপি চঞ্চল নাটোরে ৮ জনের শরীরে করোনা শনাক্ত ঝিনাইদহে ত্রাণের দাবিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ ও সড়ক অবরোধ চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন নবগঠিত দর্শনা থানার ওসি মাহবুবুর রহমান
পুরাতন খবর খুজছেন ?

কুষ্টিয়ায় উপজেলা চেয়ারম্যান, এসিল্যান্ড ও চিকিৎসকসহ ১৭ জন করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ২১ বার নিউজটি পড়া হয়েছে

দিদারুল ইসলাম,কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় এবার উপজেলা চেয়ারম্যান, এসিল্যান্ড, সরকারি হাসপাতালের দুইজন চিকিৎসকসহ ১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে কুষ্টিয়া জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ জন। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। করোনায় আক্রান্তরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের
চেয়ারম্যান কামারুল আরেফীন, কুমারখালী উপজেলার এসিল্যান্ড মোহাইমিন আল জিহান (৩০), ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই উপসহকারী মেডিকেল অফিসার, কুমারখালী উপজেলার নারায়ণগঞ্জ ফেরত একই পরিবারের চারজন সদস্য, ঢাকা ফেরত এক তরুণী, খোকসা উপজেলার স্বামী-স্ত্রী ও তাদের তিন সন্তান এবং দৌলতপুর উপজেলার তিনজন। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, জানান, নতুন করে করোনায় আক্রান্তদের নমুনা গত ২৬ এপ্রিল সংগ্রহ করে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছিল। সব মিলিয়ে কুষ্টিয়া জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩০ জন। কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন জানান, কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মীর্জাপুর গ্রামের এক ব্যক্তি (৩২), তার মা (৫০), স্ত্রী (২৬) ও বড় ভাই (৩৫) করোনায় আক্রান্ত হয়েছেন। ওই ব্যক্তি চলতি সপ্তাহে নারায়ণগঞ্জ
থেকে গ্রামের বাড়িতে আসেন। তার মাধ্যমে পরিবারের অন্য তিনজন আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও এ উপজেলার চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের এক তরুণী (১৯) করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি গত তিন সপ্তাহ আগে ঢাকা থেকে কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আসেন। এদিকে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই উপসহকারী মেডিকেল অফিসা করোনায় আক্রান্ত হয়েছেন। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল জানান, এ উপজেলায় একই পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের তিন সন্তান করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত ঢাকার এসবিতে কর্মরত পুলিশের
এক এসআইয়ের মাধ্যমে একই পরিবারের এই পাঁচজন আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি জানান, সোমবার রাতে তাদের বাড়ি এবং পাশের বিলজানি বাজার লকডাউন ঘোষণা করা হয়েছে। দৌলতপুরে আক্রান্তরা হচ্ছেন উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামের এক যুবক (৩৫), হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি তাজপুর গ্রামের এক যুবক (২৬) এবং পেয়ারপুর ইউনিয়নের দুর্গাপুর নওদাপাড়া গ্রামের এক নারী।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, জেলায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীরপুর থেকে আসা ৩ হাজার ৫৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2019 jagodesh24.com
Design & Developed BY Anamul Rasel