themesbaz_sky_19
ঘোষনা :
জাগোদেশ২৪ ডটকমে আপনাকে স্বাগতম , সর্বশেষ সংবাদ জানতে জাগোদেশ২৪ ডটকমের সাথে থাকুন । জাগোদেশ২৪ডটকমের জন্য  সকল জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।  আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ১কপি ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ ই-মেইল পাঠাতে পারেন। ই-মেইল:
সংবাদ শিরোনাম :
৫ রমজান বধুবার ২৯ এপ্রিল, সেহেরী ৪ টা ১ মিনিট, ইফতা ৬ টা ৩০ মিনিট দামুড়হুদা, কানাইডাঙ্গা গ্রামের যুব-সমাজের উদ্যোগে মিনি বাজার স্থাপনা সম্পন্ন। চুয়াডাঙ্গায়”ভিডিও কনফারেন্সে”পুলিশের মাসিক সভা অনুষ্ঠিত করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে অভিযান অব্যাহত নাটোরে আত্মসমর্পণকারী চরমপন্থিদের মধ্যে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ সৌদিতে করোনার আক্রান্তের সংখ্যা ২০ হাজারের উর্ধে ঝিনাইদহের কোটচাঁদপুরে ২ হাজার পরিবারকে ত্রাণসামগ্রী দিলেন- এমপি চঞ্চল নাটোরে ৮ জনের শরীরে করোনা শনাক্ত ঝিনাইদহে ত্রাণের দাবিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ ও সড়ক অবরোধ চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন নবগঠিত দর্শনা থানার ওসি মাহবুবুর রহমান
পুরাতন খবর খুজছেন ?

গাংনীতে সাধু সেজে স্বর্ণ চুরি পরে গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ১৫ বার নিউজটি পড়া হয়েছে

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে একটি বাড়ি থেকে প্রায় এক বছর ধরে স্বর্ণ চুরি করে আসছিল রাকিবুল ইসলাম রিন্টু (২৩)। প্রায় এক বছর ধরে সে বিভিন্ন সময় একই বাড়ি থেকে স্বর্ণের গহনা চুরি করে আসছিল। চোর রাকিবুল ইসলাম রিন্টু উপজেলার বানিয়াপুকুর গ্রামের মোঃ বাদল মন্ডলের ছেলে। সে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয় হিসেবে চাকুরি করতো বলে জানা যায়। রাকিবুল ইসলাম রিন্টু গাংনী পৌর শহরের ৭ নং ওয়ার্ড এলাকার আলিয়া
মাদ্রাসায় জিনারুদ্দিনের বাসায় থাকতো। বাড়ির লোকজন তাকে বিশ্বাস করতো বলে জানা যায়। ঐ বাড়িতে বৃদ্ধ জিনারুদ্দিন ও তার স্ত্রী বসবাস করতো। বছর খানেক আগেও ঐ বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি হলেও রাকিবুল ইসলামকে কেউ সন্দেহ করেনি। গত ২৩ এপ্রিল ২০২০ ইং তারিখে ঐ বাসা থেকে রিন্টু আবারও
স্বর্ণের গহনা চুরি করে বলে ঐ বাড়ির লোকজন তাকে সন্দেহ করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেলে প্রথমে সে অস্বীকার করলেও পরে ২৬ তারিখে সে চুরির কথা স্বীকার করে বলে পুলিশ সুত্রে জানা যায়। স্বীকারোক্তির দিনই থানায় রিন্টু ও তার সহযোগি মেহেরপুরের বোস পাড়ার
নরেন্দ্র নাথের ছেলে অরুপ জুয়েলার্সের মালিক স্বপন কর্মকারের নামে এজাহারের ভিত্তিতে থানায় মামলা হয় যার নং ১৭। এরপর একই দিনে তাদের দু’জনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল বিজ্ঞ আদালতে তারা দুজনে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলোক জবানবন্দী দেয়। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, প্রায় এক বছর ধরে ৪বার বিভিন্ন সময় তারা মোট ১৩ ভরি স্বর্ণালংকার চুরি করে। তাকে গ্রেফতারের সময় তার নিকট থেকে সর্বশেষ চুরি যাওয়া ১ ভরি স্বর্ণালংকারের সাথে নগদ ২৫ হাজার টাকা ও অলংকার বিক্রয়ের ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেল হাজতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2019 jagodesh24.com
Design & Developed BY Anamul Rasel