themesbaz_sky_19
ঘোষনা :
জাগোদেশ২৪ ডটকমে আপনাকে স্বাগতম , সর্বশেষ সংবাদ জানতে জাগোদেশ২৪ ডটকমের সাথে থাকুন । জাগোদেশ২৪ডটকমের জন্য  সকল জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।  আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ১কপি ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ ই-মেইল পাঠাতে পারেন। ই-মেইল:
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে গৃহবধুর অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবক গ্রেফতার গাজীপুরে ২৫৮টি কারখানার বেতন বকেয়া চলছে শ্রমিক অসন্তোষ করোনায় ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, নতুন শনাক্ত ৬৪১ শৈলকুপায় সেনা সদস্যের ছেলেকে কুপিয়ে হত্যা মাহমুদা এ্যাটায়ার্স লিমিটেডে সকল শ্রমিক কর্মচারীদের দেহের তাপমাত্রা পরিক্ষা করার পর ভিতরে প্রবেশ সাংবাদিক হুমায়ুন কবির খোকন আর নেই ৫ রমজান বধুবার ২৯ এপ্রিল, সেহেরী ৪ টা ১ মিনিট, ইফতা ৬ টা ৩০ মিনিট দামুড়হুদা, কানাইডাঙ্গা গ্রামের যুব-সমাজের উদ্যোগে মিনি বাজার স্থাপনা সম্পন্ন। চুয়াডাঙ্গায়”ভিডিও কনফারেন্সে”পুলিশের মাসিক সভা অনুষ্ঠিত করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে অভিযান অব্যাহত
পুরাতন খবর খুজছেন ?

মেহেরপুর গাংনীতে মাদকের টাকা না পেয়ে মা ও ছোট ভাইকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ১৭ বার নিউজটি পড়া হয়েছে

মেহেরপুর প্রতিবেদকঃ মাদক কেনার টাকা না পেয়ে মা তানজিরা (৪০) ও ছোটভাই সজিব (১৭) কে কুপিয়ে জখম করেছে সবুজ নামের এক পাষন্ড। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার এলাঙ্গী গ্রামে এ ঘটনাটি ঘটে। সবুজ ওই গ্রামের জামাত আলীর ছেলে। স্থানীয় ইউপি মেম্বর জব্বার জানান, সবুজ বছর
পাঁচেক আগে গ্রামের একটি মেয়ের সাথে সম্পর্ক গড়ে তোলে। মেয়েটির অন্যত্র বিয়ে হবার পর থেকে মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের টাকা না পেয়ে প্রায়ই দ্বন্দ্ব লাগতো। গতকাল সকালে সবুজ তার মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা চায়। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় সবুজ ধারালো হাসুয়া দিয়ে মা তানজিরা খাতুন ও ছোটভাই সজিবকে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে সবুজকে আটক করে স্থানীয় এলাঙ্গী পুলিশ ক্যাম্পে সোপর্দ করে। সেই সাথে আহতদেরকে চিকিৎসার জন্য গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
এলাঙ্গী ক্যাম্প পুলিশের ইনচার্জ টিএসআই মিজানুর রহমান জানান, সবুজকে আটক করা হয়েছে। তাকে গাংনী থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2019 jagodesh24.com
Design & Developed BY Anamul Rasel